ফরিদপুর প্রতিনিধি
মহান ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেছে ফরিদপুরবাসী। ‘১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি’-এর উদ্যোগে বুধবার সন্ধ্যায় জেলার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি অমর শাহ তপুর। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদুল হক সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার ও আবু ইউসুফ পাখি। এছাড়া শহীদ পরিবারের সদস্য ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষ পর্যায়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গণহত্যার শিকার অগণিত মানুষের স্মৃতি চিরস্মরণীয় করা হয়।
বক্তারা বলেন, ২৫শে মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.