Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত ফেরত পেল জনসাধারণ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা ও তেরখাদা বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।
অভিযানকালে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

তাদের আগামী সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দখলকৃত স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করতে বলা হয়।

এ সময় কাটেঙ্গা বাজারের রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। ফলে দীর্ঘদিন পর ওই এলাকার ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে, এতে স্বস্তি ফিরেছে পথচারীদের মধ্যে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দা ও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। এ উদ্যোগের জন্য সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবী বলেন, “উপজেলার সব বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল বেশি দামে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।