ফরিদপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ফরিদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ভোর ৬টায় শহরের গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় স্মৃতিফলক এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য ‘স্বাধীনতা র্যালি’ বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন প্রতীকী গণকবরে গিয়ে শেষ হয়।
সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরে দিনব্যাপী আরও নানা কর্মসূচি পালিত হচ্ছে, যা জেলায় সৃষ্টি করেছে দেশপ্রেম, শ্রদ্ধা ও ঐক্যের এক অনন্য পরিবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.