Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা কালকিনিতে বীরত্বগাঁথায় মহান স্বাধীনতা দিবস পালন

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান, কালকিনি( মাদারীপুর )প্রতিনিধি

​মাদারীপুরের কালকিনিতে গভীর শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি।

​বৃহস্প‌তিবার সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

​উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইফ উল আরেফীন। পর্যায়ক্রমে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

​পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” এসময় তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।