Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে স্বাধীনতা দিবস উদযাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা মোল্লা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর দৌলতপুর আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।