মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক গৌরবময় ও অনন্য অধ্যায়।
১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয় এবং সূচিত হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গৌরবের প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জামালপুর -৩ আসনের সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ নেওয়াজ পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আখতারুজ্জামান, পৌর সেচ্ছাসেবক দলের মশিউর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

