দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কোরান তেলাওয়াত, গীতা পাঠ, শহীদ ব্যাধিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় বৃহস্পতিবার ২৬ মার্চ।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এইচ.এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে সকাল ৬ টায় শহীদ মিনারে পুস্কস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন ।
পরে চৌহালী সরকারি কলেজ মাঠে প্যারেট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

