Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে শার্শায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
মার্চ ২৬, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। এতে অংশ নিতে কায়বা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও আগে থেকেই সেখানে সমবেত হন।

র‍্যালিটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাফিকুল হাসান রিপন, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হাসান, রাজু মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।