ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এ সময় শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুবানা তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা আব্দুল আল মামুন কাউসার, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমিরুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.