Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৯

সিরাজগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৯ জন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ভুক্তভোগী মো. মাইনুল হাসান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পারুলকান্দি গ্রামের বাসিন্দা মাইনুল হাসানের পরিবারের সঙ্গে একই গ্রামের বাবলু মিয়া (৫৫) ও আতিকুর রহমানের দীর্ঘদিন ধরে জমির সীমানা ও যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল।

গত বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লোহার রড, পাইপ, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে মাইনুলের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে মাইনুলের পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে নারীসহ ৯ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কাজলী খাতুনের পা ভেঙে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, “মারামারির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।