Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, জামায়াতের উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহাবুব ইলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম তানজিম নাঈম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খুরশীদ আলম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, জিল্লুর রহমানসহ অনেকে।

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও নারীদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তবে এ বছর দিবসের কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। আগের বছরের তুলনায় অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো অনুষ্ঠিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।