Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটির সূচনা হয় ভোরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে। ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় নান্দাইল উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও উপজেলা হাসপাতাল, থানা ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিবসটি শেষ হয় বিকাল ৪টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।