Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
মার্চ ২৬, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে।

দিবস উদযাপনের সূচনা হয় সকালে ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। এছাড়া আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং ব্রিসার সভাপতি ড. মো. ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্রিসার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।

প্রধান অতিথি ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল—বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়াও প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন এবং ব্রির অফিস এলাকা রংবেরঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।