Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় বৃহস্পতিবার (২৬ মার্চ) নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, সরকারি মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মহাবিদ্যালয়, ফায়ার সার্ভিস, কয়রা বাজার কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, এবং সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা স.ম. নুরুল হুদা, ইমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।