গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের গৃহবধু বিলকিস বেগম হত্যার অভিযোগ তুলে তার পরিবার ও এলাকাবাসী বৃহস্পতিবার (২৬ মার্চ) মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালীন নিহতের বাবা সাত্তার বেপারী, ভাই কবির বেপারী, খোকন বেপারী, সাইফুল বেপারী ও ভাবি ইয়াসমিন বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, যৌতুকের দাবীতে দীর্ঘদিন ধরে বিলকিসকে স্বামী মাইনুল গাজী নির্যাতন করছিলেন। সর্বশেষ সোমবার রাতে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
অভিযোগে অভিযুক্ত মাইনুল ইসলামের বাবা আলতাফ গাজী দাবি করেছেন, ছেলের সঙ্গে সামান্য মনোমালিন্যের জের ধরে বিলকিস আত্মহত্যা করেছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে বিলকিসের লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.