Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 
মার্চ ২৬, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে উপজেলা প্রশাসন এবং সংসদ সদস্যের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এতে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর শ্যামনগর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে। কুচকাওয়াজে অংশগ্রহণ করে থানা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ইউনিট ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলন এবং সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীনতা। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির সাহস, আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন।

উদযাপন অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।