রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে। ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনারের পশ্চিমে তিনজন শহীদকে স্মরণ করে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
জোহরের নামাজের পর রুয়েটের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের মঙ্গল ও শান্তি কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

