বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, “যারা ৭১-এর চেতনাকে পরিকল্পিতভাবে মুছে ফেলতে চায় এবং নিজেদের স্বাধীনতাবিরোধী কলঙ্ক মুছে ফেলতে চায়, সেই জামায়াতে ইসলামী সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী যে ষড়যন্ত্র করছে, তা বাস্তবায়িত হলে জাতির জন্য বড় ধরনের অশুভ সংকেত নেমে আসতে পারে।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “যারা ’২৪-এর চেতনাকে লালন করে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই এনসিপিও এখন স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, যা জাতির জন্য শুভ নয়।”
ওয়ারেছ আলী মামুন বলেন, “স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীরা বিভিন্ন এলাকায় গোপনে অবস্থান নিয়ে মিটিং করে ষড়যন্ত্রের চেষ্টা করছে। কয়েকজন বোমাবাজ সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সক্রিয় হয়েছে। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। প্রশাসনের কাছে আহ্বান, যারা জামালপুর পৌর এলাকা ও সদর উপজেলায় এসে নতুন করে ষড়যন্ত্র করছে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শহীদ সাফওয়ান স্মৃতি মিলনায়তনে জামালপুর সদর উপজেলা ও শহর বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.