Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ মর্যাদায় নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, নওগাঁ পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায়।

দিবসের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা স্টেডিয়ামে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয় এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল মার্চপাস্ট, চিত্তাকর্ষক প্রদর্শনী এবং দেশাত্মবোধক গান পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে নওগাঁবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।