Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে মাননীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে পৌর শহরের পুরাতন কোর্ট ভবন চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাত। পরে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও এর সহযোগী সংগঠন, প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

এরপর হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

দুপুরে উপজেলা পরিষদের ৩০০ আসনবিশিষ্ট হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।