Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) 
মার্চ ২৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) 

বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৫টা ৫৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কচুয়া উপজেলা প্রশাসন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, কচুয়া থানা পুলিশ, উপজেলা বিএনপি-সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকাল ৮টায় কচুয়া সরকারি সি.এস. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে একই মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিফ হায়দার, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সেক্রেটারি এস. এম. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না। শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজ, কচুয়া ডিগ্রি কলেজ, বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া নুরজাহানপুর মাদ্রাসা, ট্যাংরাখালী হোসেনিয়া আলিম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।