Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাসিকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন সুদীপ বসাক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
মার্চ ২৬, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন প্রকৌশলী সুদীপ বসাক। তাঁর এ পদোন্নতিকে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন সুদীপ বসাক। তাঁর তত্ত্বাবধানে বাস্তবায়িত বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

পদোন্নতি পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুদীপ বসাক বলেন, “এই অর্জনের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ, প্রশাসক শওকত হোসেন সরকার, সিনিয়র সহকর্মী ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি।”

তিনি আরও বলেন, “নতুন এই দায়িত্ব আমার জন্য গর্বের, একই সঙ্গে বড় চ্যালেঞ্জ। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব।” তিনি নাগরিক সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা এবং নগর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

জানা যায়, সুদীপ বসাক ২০০৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের যান্ত্রিক শাখায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তাঁর চাকরি নিয়মিত হয়। পরবর্তীতে সততা ও দক্ষতার মাধ্যমে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন।

২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনে দায়িত্ব পালনের পর ২০২২ সালের ২৩ মার্চ প্রশাসনিক প্রয়োজনে গাজীপুর সিটি করপোরেশনে যোগদান করেন তিনি। এখানে যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ বিভাগে দায়িত্ব পালনকালে কঠোরতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রশংসা কুড়ান।

সহকর্মীরা জানান, সুদীপ বসাক একজন সৎ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ কর্মকর্তা। তিনি সবসময় সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করেছেন এবং সহকর্মীদের আস্থার জায়গা তৈরি করেছেন।

নতুন দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তাঁর পেশাগত জীবনে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।