ফরিদপুর প্রতিনিধি
শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করলেও বর্তমানে বয়স ও শারীরিক অবস্থার কারণে দায়িত্বের যথাযথ মর্যাদা রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তবে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন।
সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সালথা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.