বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিযোগ পাওয়া মুহিব টেড্রার্সের টিসিবির ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে নিলাখিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, মিন্টু মিয়া প্রমুখ।
ব্যবসায়ীদের পক্ষে মমতাজুর রহমান মমতাজ বলেন, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নে দুজন টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা ও প্রকৃত ব্যবসায়ীরা নিয়োগ পাওয়ার কথা কিন্তু প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে মুহিব টেড্রার্সের প্রোপাইটর হেলানা বেগম নিলাখিয়া ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগ পান। নীতিমালা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। তাই অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।
পাশাপাশি নিলাখিয়া ইউনিয়নের প্রকৃত ব্যবসায়ীকে টিসিবির ডিলার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.