নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশ। পরে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেন।
আটককৃতরা হলেন— মোবারক, আলামিন ও মোমেন। ভ্রাম্যমাণ আদালত তাদের যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজকে নিরাপদ রাখতে সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.