গাজীপুর প্রতিনিধি
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকায় ফার্মা মাইক্রোবায়োলজিস্ট শাকিল আহমেদ গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
পলাশের এফেক্স ফার্মায় কর্মরত মোঃ শাকিল আহমেদ অফিসে যাওয়ার পথে শনিবার সকাল আনুমানিক সাড়ে ৫টায় হামলার শিকার হন। ছিনতাইকারীরা তার বুকে, পেটে ও মাথায় ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রায় ২০টি সেলাই দেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
মাইক্রোবায়োলজিস্ট ফোরামের আহ্বায়ক মনোজিৎ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ফোরামের পক্ষ থেকে শাকিল আহমেদের দ্রুত সুস্থতার জন্য কামনা জানানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।
এ ঘটনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.