কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—গোপালপুর গ্রামের বাসিন্দা বাধাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তালিম শেখের ছেলে সাব্বির হোসেন এবং একই এলাকার মো. ইকবাল হোসেন (৩৩), পিতা: মো. আবুল হোসেন, মাতা: রাজিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিকালে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৩ এবং জিআর নম্বর ৩৯, তারিখ ২৮ মার্চ ২০২৬।
কচুয়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

