স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীর পাড়ে খেলা করার সময় প্রতিবেশি দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে এক শিশুর মরদেহ চিত্রা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮মার্চ) বিকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) এবং এনায়েতে শেখের মেয়ে রাফিয়া (৬) বাড়ির পাশের চিত্রা নদীর পাড়ে বিকালে লেখা করছিল। একপর্যায়ে তারা দু’জনে নদীদে পড়ে নিখোঁজ হয়। নদীর পানিতে তাদের খেলনা জিনিস ভাসতে দেখে।
খবর পেয়ে স্থানীয় লোকজন চিত্রা নদীতে নেমে দুইজন কে খোঁজাখুঁজির একপর্যায়ে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আর শিশু আরিয়া কে এখনো খুঁজে পাওয়া যায়নি।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) ইদ্রিস আলী জানান, চিত্রা নদীর পাড়ে লেখা করতে গিয়ে দু’টি শিশু নিখোঁজের বিষয়ে অবগত। তবে নদী থেকে একজন মরদেহ উদ্ধার হলেও আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটি কে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন ।
এদিকে,লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজের দু’দিন পর শিশু তাসমিয়ার (১১) মরদেহ উদ্ধার করেছে বড় দিয়া নৌ-পুলিশ। শনিবার (২৮মার্চ) দুপুরে দিকে দুর্ঘটনাস্থলের প্রায় সাড়ে তিন কিলোমিটার দুরে ডিগ্রিরচর খেয়াঘাট এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের জিন্নাহের মেয়ে,সে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে নানা বাড়ি বেড়াতে এসেছিল।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাসমিয়ার মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.