Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে পিএফজির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ গ্রুপ মনিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ভাইব (VIBE) প্রজেক্টের সহযোগিতায় শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাজিয়া কমিউনিটি সেন্টারে এ সংলাপের আয়োজন করা হয়।

“নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা: আমাদের করণীয়—প্রেক্ষিত মনিরামপুর উপজেলা” শীর্ষক এই সংলাপে সভাপতিত্ব করেন পিএফজি মনিরামপুর উপজেলা কমিটির পিস অ্যাম্বাসেডর ও সুজন (সুশাসনের জন্য নাগরিক) মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন।

অনুষ্ঠানে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক।

পিস অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লেয়াকত হোসেন, সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দীন, পিএফজির সদস্য অ্যাডভোকেট মুজিবর রহমান, সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রভাষক হাচিনা আক্তার কাকলী, পৌর যুবদলের সভাপতি আব্বাস উদ্দিন, এনসিপির সমন্বয়কারী আহাদ হুসাইন, সহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা আবুল কালাম আজাদ, যুবনেতা শরীফ মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংলাপে বক্তারা তরুণদের কর্মসংস্থান, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।