Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ধানের গুদামে লুকানো জ্বালানি তেল জব্দ, পালালেন বিক্রেতা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ধানের গুদামে লুকিয়ে রাখা প্রায় ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তবিবর রহমান নামে এক অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে প্লাস্টিকের চারটি ড্রামে রাখা জ্বালানি তেল জব্দ করা হয়। তিনি নিজের গুদাম ছাড়াও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের গুদাম ব্যবহার করে এসব তেল মজুদ করে রেখেছিলেন।

তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তবিবর রহমান। জব্দকৃত তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে প্রতিটির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তবিবর রহমান বাজারে প্রকাশ্যে তেল বিক্রি না করে গোপনে উচ্চমূল্যে পেট্রোল বিক্রি করতেন। অভিযোগ রয়েছে, তিনি লিটারপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা দামে তেল বিক্রি করতেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত তেল মনিরামপুরের একটি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।