নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার মহানগরীর ৪ ও ৫ নম্বর জোনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নগরবাসীর ভোগান্তি কমিয়ে দ্রুত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় প্রশাসক স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার আহ্বান জানান।
পরিদর্শনে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.