যশোর প্রতিনিধি
ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে শাহজাহান-ইসতিয়াক প্যানেল থেকে সভাপতিসহ ১৩টি পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তাজু-বোরহান প্যানেল পেয়েছে সাধারণ সম্পাদকসহ তিনটি পদ ।
সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস ও সাধারণ সম্পদক পদে বোরহান উদ্দিন সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি পদে আল-ইসলাম ও গোপীনাথ রায়চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ সাধারণ সম্পাদক পদে ইফতেখার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থসম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় ও সদস্য পদে চিরঞ্জন মল্লিক, এবিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শরিফুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এসএম শাহরিয়ার হক।
এছাড়া অপর সদস্য পদে শাহাজাহান কবির খান ও আশরাফুল আলম সমান ভোট পাওয়ায় রোববার ফের ভোট গণনা হবে।
সকালে সাধারণ সভা শেষে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এবার ১৩৭ ভোটারের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.