কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি এস এম মনিরুল হাসান বাপ্পী।
এ সময় তিনি তার বক্তব্যে দলের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য আলহাজ মনিরুজ্জামান বেল্টু, আলহাজ আবু সাইদ বিশ্বাস, সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা আয়ুব আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.