পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে এবং নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিহাব প্রতিবেশী কয়েকজন ছোট ভাইকে নিয়ে স্থানীয় একটি বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গে থাকা ছেলেরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ কল দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিল থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস জানায়, গভীর পানিতে তলিয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.