Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার,নড়াইল
মার্চ ২৯, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

ট্রাকে তেল দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে নড়াইলের তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদার (৩৫) কে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাম্পের কর্মচারি জিহাদ হাসান মোল্যা (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (২৮মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের কাছেই এ ঘটনা ঘটে। নিহত ম্যানেজার নাহিদ সরদার উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ হাসান মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জানান, কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। তবে পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাক চালক ম্যানেজারের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ট্রাক চালক সুজাদ মোল্যা ম্যানেজার কে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

পরে রাত আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক থেকে এসে ট্রাক চালক সুজাদ মোল্যা ম্যানেজারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান এবং মারাত্মক আহত হন কর্মচারি জিহাদ মোল্যা। পরে রাতেই জিহাদ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সেকেন্দর আলী রবিবার(২৯মার্চ) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,ঘাতক ট্রাক ও চালক কে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।