সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বনবিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাঘ সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত এনজিও প্রতিনিধিরা।
সেমিনারে বক্তারা সুন্দরবনে বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা বলেন, বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান।
বক্তারা আরও জানান, বাঘ সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.