নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে বিষয়টি পিবিআই নরসিংদীকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

