কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী ও তোফাজ্জল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪০ জন পাট চাষিকে ১ কেজি করে পাট বীজ এবং ১০ জন হলুদ চাষিকে ১০০ কেজি করে হলুদের বীজ প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের আবাদ বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.