Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ রেদওয়ানের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ রেদওয়ান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেদওয়ান সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর বাবার মোটরসাইকেল নিয়ে বোয়ালী সখীপুর ফিলিং স্টেশন থেকে পেট্রোল আনতে যান রেদওয়ান। বাড়ি ফেরার পথে প্রতিমা বংকী এলাকায় পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ট্রাক বা ভারী যানবাহনের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।