মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে ২৮ শে মার্চ রোজ শনিবার রাতে চুরির ঘটনা হয়েছে বলে, অত্র স্বাস্থ্য সেবা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকা ফার্মাসিস্ট মামুনুর রশিদ জানিয়েছেন।
জানা যায় ফার্মাসিস্ট মামুনুর রশিদ ২৮ শে মার্চ নিয়মিত অফিস করে বিকাল তিনটার দিকে অফিস তালবদ্ধ করে চলে যায়। পরদিন ২৯ শে মার্চ রবিবার সকাল ৯ঃ০০ টার সময় তিনি অফিসে এসে দেখেন, অফিসের প্রথম দরজার থালা ভাঙ্গা, ভিতরে ঢুকে দেখেন বিভিন্ন আলমারির তালা ভেঙ্গে আসবাবপত্র, ঔষধপত্রসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এর মধ্যে রয়েছে একটি জেনারেটর, একটি সোলার সিস্টেম ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যানসহ প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামাদি প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে তিনি দাবি করেন।
খালিয়াজুড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম বলেন, মেন্দিপুর ইউনিয়নে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রের কোন ঘর না থাকায়, আমরা পরিবার পরিকল্পনা অফিসের দুইটি রুম ব্যবহার করে থাকি। জরুরী ভিত্তিতে আমাদের পৃথক একটি অফিস প্রয়োজন।
তিনি বলেন চুরির বিষয়টি খুবই দুঃখজনক এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খালিয়াজুরী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএমএস তৌকির আহমদ বলেন, এখানে নিরাপত্তা প্রহরীসহ ৪ টি পদ শুন্য থাকায়, শুধু একজন আয়া দিনের বেলায় কর্মরত থাকে। তবে চুরির বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। মেন্দিপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহন তালুকদার খালিয়াজুড়ি থানায় অভিযোগ করেছে।
উক্ত বিষয়ে খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অত্র অফিসে নিয়োজিত থাকা ফার্মাসিষ্ট মামুনুর রশিদ ৩০ শে মার্চ থানায় অভিযোগ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।

