Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক বিকাশ

মৌলভীবাজার প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা বকস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিকাশ দাশ।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে জানা গেছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়া জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এই কমিটি রাজনগর উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তুলবে এবং সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।