Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে পৃথক অভিযানে জরিমানা: অবৈধ তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা

নরসিংদী প্রতিনিধি 
মার্চ ৩০, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মাধবদী ও শিবপুর উপজেলায় পৃথক অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ) জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে, সদর উপজেলার মাধবদী এলাকার খড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স রাকিব মেশিনারিজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া ৫ লিটার, ১ লিটার ও ২০০ মিলিলিটার মাপযন্ত্র ব্যবহার করে জ্বালানি তেল বিক্রি করছিল। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এ সময় বিএসটিআই নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল ও অনিন্দ্য দে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শিবপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে শিবপুর সরকারি হাসপাতাল রোড ও বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান। অভিযানে ঔষধের দোকান, কনফেকশনারী ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।