নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের মধ্য গয়েশপুর গ্রামে শ্রী স্বপন চন্দ্র সরকারের বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, খননকৃত পুকুরের পাড়ও রাখা হয়নি, ফলে জনগণের চলাচলের একমাত্র রাস্তা বিপন্ন হয়ে পড়েছে।
সোমবার (৩০ মার্চ) সরেজমিনে দেখা গেছে, গাংগাইল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে গাংগাইল বাজার পর্যন্ত রাস্তার একটি অংশ কেটে স্বপন চন্দ্র সরকারের বাড়ির সামনে পুকুর খনন করা হচ্ছে। তবে পুকুরের পাড় না রেখে রাস্তাকেই পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এলাকাবাসী জানান, রাস্তায় খননের ফলে বর্ষার সময়ে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাবে। স্থানীয়রা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা, অভিযুক্তকে খনন বন্ধ করার জন্য জানিয়েও তিনি তা মানছেন না এবং হুমকিস্বরূপ মন্তব্য করছেন।
স্থানীয় বাসিন্দা বিপুল প্রসন্ন রায় বলেন, “রাস্তা কেটে পুকুর খনন করা গুরুতর অন্যায়। এখনি যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, এ বিষয়ে এসিল্যান্ডকে সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.