মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি ( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আমিরুল ইসলামকে ৩০ শে মার্চ রোজ সোমবার সকালে নিজ এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায় খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আমিরুল ইসলাম এর নামে তার প্রথম স্ত্রী মর্জিনা খাতুন নেত্রকোনা জেলা জজ কোর্টের পারিবারিক আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২০২৩ এর ১৭(৫) দ্বারা মামলা দায়ের করে ডিগ্রি লাভ করেছে।
খালিয়াজুরী থানার এস আই মন্জুর রহমান বলেন মামলার ডিগ্রি নং ৪৪৮/২৫ এর মোতাবেক জানা যায়, চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে নেত্রকোনা জেলা জজ কোর্টের গ্রেপ্তারের পরোয়ানা থাকায় নিজ এলাকা থেকে তাকে আটক করে থানা নিয়ে আসা হয়।
পাশাপাশি ঐ দিন গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের আকরম আলীর ছেলে আব্দুল রহিমকেও সি আর মামলা নং ৬০(১)২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় গ্রেপ্তার করা হয়।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন গ্রেফতারকৃত আসামি মোঃ আমিরুল ইসলাম ও আব্দুল রহিম কে যথাযথ পুলিশ পাহারায় বিধি মোতাবেক নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে।

