Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি বদরতলা স্কুলের ল্যাব অপারেটরের বৈদ্যুতিক শকে মৃত্যু

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
মার্চ ৩০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নয়ন মৃধা বৈদ্যুতিক শকে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩০ মার্চ) সকালে তিনি সেচ পাম্প বন্ধ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

শোভনালী ইউনিয়নের বাসিরামপুর গ্রামের নয়ন মৃধা বাড়ির বিদ্যুৎ লাইন থেকে সংযোগ দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুনরায় বিদ্যুৎ আসে এবং বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন। পরিবার সদস্যদের দ্রুত পদক্ষেপে তাকে সখিপুর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নয়ন মৃধা ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি পিতা-মাতা, স্ত্রী এবং এক শিশু সন্তান রেখে গেছেন। এদিন বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।