কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে উপজেলা প্রশাসন একাদশ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশকে ১ উইকেটে হারিয়ে শিরোপা জেতে।
খেলায় প্রথমে ব্যাট করে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন দেবিরঞ্জন মন্ডল। উপজেলা প্রশাসন একাদশের অধিনায়ক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী ২৯ রানে ২ উইকেট নেন এবং উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার ২টি উইকেট নেন।
উপজেলা প্রশাসন ১৩১ রানের লক্ষ্য সহজেই পূরণ করে, ৯ উইকেট হারিয়ে মাত্র ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। দলের অপরাজিত সর্বোচ্চ রান করেন হাফিজ, ৫০ রানে। এছাড়া আব্দুল্লাহ আল বাকী ৮ বলে ২ বাউন্ডারিসহ ১২ রান করে খেলার উত্তেজনা বৃদ্ধি করেন।
প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে শিমলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিক ৪ উইকেট এবং দলের অধিনায়ক সহকারী উপজেলা শিক্ষা অফিসার মৃন্ময় কুমার ২ উইকেট নেন।
মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দর্শকদের মনোজ্ঞ ক্রিকেট প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.