মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক।
এই খবরে জামালপুরে বিএনপিসহ রাজনৈতিক মহল ও সাধারন মানুষের মধ্যে খুশির বন্যা বইছে। রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ নানা মহল থেকে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হককে অভিনন্দন জানিয়েছে ।
সিরাজুল হক ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে অংশ নিয়ে কোম্পানী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে হাত ধরে বিএনপিতে যোগদান করে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালে বিএনপির মনোনিত ধানেরশীষ প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পান বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী। জেলা বিএনপির আহবায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটির সদস্য।

