ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশন তেলশূন্য হয়ে পড়ায় মঙ্গলবার বিকেল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন পাম্প ঘুরে জানা গেছে, ডিপো থেকে চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ করায় অল্প সময়ের মধ্যেই মজুদ শেষ হয়ে যাচ্ছে। সোমবার রাতে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছিল, তা মঙ্গলবার বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়।
ফিলিং স্টেশন মালিকরা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্পগুলোতে জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এতে পরিবহনসহ সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিবেশক সমিতির নেতাদের ভাষ্য, শহরের বড় পাম্পগুলোর প্রায় ৯০ শতাংশই বর্তমানে তেলশূন্য। নতুন বরাদ্দ না আসা পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন বরাদ্দ কবে আসবে, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।
এদিকে জ্বালানি না পেয়ে অনেক পরিবহন পাম্পে অবস্থান করছে, ফলে পরিবহন খাতে স্থবিরতা দেখা দিয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।
জেলার ক্ষতিগ্রস্তরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলার নয়টি উপজেলায় মোট ৪১টি তালিকাভুক্ত ফিলিং স্টেশন রয়েছে, যার মধ্যে ২১টি ফরিদপুর সদরে অবস্থিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.