হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা নজিপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাফফর সাইকেল যোগে নওগাঁ রোড থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.নিয়ামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

