Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করলেন নবাগত প্রশাসক ইশরাক সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর জেলা পরিষদে নবাগত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার সকাল গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানায়।

সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করে। তাই জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। জেলার প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

উপস্থিত দলীয় নেতা-কর্মীরা নবাগত প্রশাসকের প্রতি শুভকামনা জানিয়ে জেলার সার্বিক উন্নয়নে তার সফলতা কামনা করেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।